২১ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

সিলেটে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত

প্রকাশঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ন


সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ও ডিআই পিকআপের সংঘর্ষে মো. কুতুব উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সিলেটের বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নের লামাকাজী বাজার এলাকার গ্যাস পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

 

নিহত কুতুব উদ্দিন দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। তিনি সিলেটের জালালাবাদ থানার যুগিরগাঁও গ্রামের মৃত আব্দুন নুরের ছেলে।

 

জানা গেছে, শনিবার সকাল ৯টায় লামাকাজি এলাকার মাছ বাজারের সামনে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহতাবস্থায় অটোরিকশাচালক কুতুব উদ্দিনকে উদ্ধার করে সিলেট এম এ জি   ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, লামাকাজি এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। তিনি জালালাবাদ থানা এলাকার বাসিন্দা। যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে, সে এলাকা বিশ্বনাথ থানাধীন। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

অটোরিকশা ও পিকআপ সংঘর্ষ, নিহত, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ