২১ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মচারি নিহত

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ২:৩৮ অপরাহ্ন


সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসনের দুইজন কর্মচারি নিহত হয়েছেন। 


নিহতরা হলেন, দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি সাউদেরগাঁও এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদের ছেলে ছমিরুল হক জুয়েল (৩৮) এবং সুনামগঞ্জ সদর উপজেলার হাছননগর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে সবদর আলী (৩৭)।


শনিবার সকাল ১১ টায় শান্তিগঞ্জ উপজেলার জয়কলস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার চৌধুরী। 


নিহত ছমিরুল হক জুয়েল ও সবদর আলী সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রসেসিং সার্ভার পদে কর্তব্যরত ছিলেন। 


সকালে জেলা প্রশাসনের জারিকৃত নোটিশ নিয়ে মোটরসাইকেলযোগে জগন্নাথপুর উপজেলায় যাচ্ছিলেন ছমিরুল ও সবদর। শান্তিগঞ্জের জয়কলস এলাকায় পৌঁছালে সিলেট থেকে আসা নাম্বার প্লেটবিহীন প্রাইভেট কারের সাথে মুখোমুখি ধাক্কা লাগলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান জুয়েল।


গুরুতর আহত শব্দরকে দ্রুত উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার তাকে সিলেটে প্রেরণ করেন। সিলেট যাওয়ার পথেই প্রাণ হারান সবদর আলী। 


জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার চৌধুরী, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক কার ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, সড়ক দুর্ঘটনা, মৃত্যু, প্রাইভেট কার, মোটরসাইকেল দুর্ঘটনা, মহাসড়ক,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ