০৫ মে ২০২৬

দৈনন্দিন

সিলেটে প্রথমবারের মতো ‘ম্যাগনিফিসেন্ট ওয়েডিং কার্নিভাল’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১১ সেপ্টেম্বর, ২০২৫ ৮:০৯ অপরাহ্ন


সিলেটের ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রবাসী অধ্যুষিত পরিচিতিকে কাজে লাগিয়ে দেশের বিয়ের আয়োজনকে নতুন মাত্রা দিতে আয়োজন করা হচ্ছে প্রথমবারের মতো ‘ম্যাগনিফিসেন্ট ওয়েডিং কার্নিভাল’। আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বর গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে এই আয়োজন অনুষ্ঠিত হবে।

 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত এক সমন্বয় সভায় এ তথ্য জানান উদ্যোক্তারা।

 

আয়োজকরা জানান, বিয়ের জন্য বর্তমানে অনেকেই বিদেশমুখী হচ্ছেন। এতে যেমন খরচ বেড়ে যাচ্ছে, তেমনি পরিবার ও আত্মীয়স্বজনদের জন্য তা হয়ে উঠছে অসুবিধাজনক। অথচ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সিলেট নিরাপদ ও পর্যাপ্ত সুবিধাসম্পন্ন একটি আদর্শ বিয়ের গন্তব্য হতে পারে। এখানেই পাওয়া যাবে হ‍্যাসেল ফ্রি ওয়েডিং প্ল্যানিং সাপোর্ট।

 

ওয়েডিং কার্নিভালে থাকছে— ক্লথ, জুয়েলারি ও ওয়েডিং ডেকর কর্নার, মেহেদি ও মেকআপ লাইভ স্টল, কালার কসমেটিকস প্রোডাক্ট, ফটোগ্রাফি-ভিডিওগ্রাফি সার্ভিস, খাবার ও ট্রান্সপোর্ট ব্যবস্থাপনা, হোটেল বুকিং ও ট্রাভেল ডেস্ক।

 

আয়োজকদের দাবি, গায়ে হলুদ থেকে বউভাত পর্যন্ত এক ছাতার নিচে সব আয়োজনের সুবিধা পাবেন ক্রেতা ও আগ্রহীরা।

 

সমন্বয় সভায় বক্তব্য রাখেন গ্র্যান্ড সিলেটের জিএম ফ্রাঙ্ক ফরগেট, ফাইনান্স কন্ট্রোলার আতিকুর রহমান আতিক, ফটোগ্রাফার বাপ্পি ত্রিবেদী, আমান উল্লাহ কনভেনশনের জিএম ফাহিদ হোসেন এবং ইনোভেশন ৩৬০ ইভেন্ট ম্যানেজমেন্ট কর্ণধার ইফতেখার ইরাদ। সঞ্চালনায় ছিলেন তায়্যিবা তাইবা সুকন্যা ও শেখ শাহিনা।

 

সভায় সিলেটের ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ী, হোটেল উদ্যোক্তা, ফটোগ্রাফার, ভিডিওগ্রাফারসহ বিভিন্ন পেশার ব্যবসায়ীরা অংশ নেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট ওয়েডিং কার্নিভাল, ম্যাগনিফিসেন্ট ওয়েডিং কার্নিভাল, বিয়ের গন্তব্য সিলেট, গ্র্যান্ড সিলেট হোটেল, সিলেট বিয়ে আয়োজন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ