অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ যায় বাবা-মেয়েসহ ৫ জনের
দৈনন্দিন
প্রকাশঃ ১১ সেপ্টেম্বর, ২০২৫ ৪:০৩ অপরাহ্ন
ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত অধিকতর সক্রিয়করণের উদ্দেশ্যে পশ্চিম পাগলায় স্থানীয় অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশে গ্রাম আদালত তৃতীয় পর্যায় প্রকল্পের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
সভায় সূচনা বক্তব্য রাখেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সোহেল আহমদ। তিনি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের বিধিমালা, কার্যবিধি এবং উপকারিতা তুলে ধরেন। পরে সভাপতির বক্তব্য দেন ইউনিয়ন চেয়ারম্যান জগলুল হায়দার।
এসময় স্থানীয় তেরাব আলী, আউয়াল উদ্দিন, হাজি কমর উদ্দিন, গোলাম মোস্তফা, ব্যবসায়ী শাহআলম—গ্রাম আদালতের কার্যক্রম বৃদ্ধি, উপকারিতা, প্রতিবন্ধকতা ও সমাধান নিয়ে মতামত দেন।
সভায় ইউপি সদস্য নৃপেশ দে, আতিকুল ইসলাম, ফজলুল হক, মহিলা সদস্য প্রিয়বালা পাল, হালিমা বেগম স্বপ্না, সামাজিক ব্যক্তিত্ব আব্দুল মিয়া, জাবেদ মিয়া প্রমুখও উপস্থিত ছিলেন।
শান্তিগঞ্জ,পশ্চিম পাগলা, মতবিনিময়