২০ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলন, ১৬ জনকে কারাদণ্ড

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৩১ অপরাহ্ন


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করার অপরাধে ১৬ জনের প্রত্যেককে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৭ সেপ্টেম্বর) উপজেলার মাটিয়ান হাওর ও কলাগাঁও এলাকায় বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। 

এসময় পরিবহনের কাজে ব্যবহৃত দুইটি নৌকা ও অন্তত ছয়শো ঘনফুট বালি জব্দ করা হয়েছে। তাছাড়া একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

কারাদণ্ড, তাহিরপুর, সুনামগঞ্জ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ