সিসিকে চাকরির নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান প্রশাসকের
দৈনন্দিন
প্রকাশঃ ২৯ এপ্রিল, ২০২৫ ১২:০৬ পূর্বাহ্ন
সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সোমবার (২৮ এপ্রিল) রাত আটটার সময় পৌর শহরের বাসিয়া ব্রিজের উপর দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তাৎক্ষণিক থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
জানা গেছে, সোমবার দুপুরে উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা শেষে পরিষদ থেকে বের হয়ে আসার পথে বিএনপি নেতা ও ইউনিয়ন চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার উপর হামলা করে দুর্বৃত্তরা। এসময় স্থানীয়রা এগিয়ে আসার সাথে সাথে হামলাকারীরা সটকে পড়ে।
এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় বাসিয়া ব্রিজের উপর প্রতিবাদ সভার ডাক দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি সুহেল আহমদ চৌধুরী। এসময় উপজেলা যুবদলসহ বিএনপির কয়েকজনের নাম প্রকাশ করে অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তার বক্তব্যকে কেন্দ্র করে একটি পক্ষ পাল্টা মিছিল নিয়ে বাসিয়া ব্রিজে আসে। এতে দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে তাৎক্ষণিক থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এ ব্যাপারে লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, উপজেলা পরিষদে সম্বনয় সভা শেষে বের হয়ে আসার পথে কয়েকজন যুবক তার উপর অর্তকিতভাবে হামলা চালান। এসময় হামলাকারীরা তার মুঠোফোন নিয়ে যায়। তবে তিনি হামলাকারীদের সনাক্ত করতে পারেননি।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, দুই পক্ষের মধ্যে উত্তেজনার খবর শুনেছি। তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
বিশ্বনাথ, বিএনপি, দুই গ্রুপ, সমাবেশ, পাল্টাপাল্টি সমাবেশ, উত্তেজনা