নবীগঞ্জে যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
অপরাধ-বিচার
প্রকাশঃ ৬ সেপ্টেম্বর, ২০২৫ ৮:২১ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগরে অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাদিপুর সেতুর উত্তরপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— সিলেটের মোগলাবাজার থানার শরিষপুর (সিলামখালপার) এলাকার রফিক মিয়ার ছেলে শাহ জাহান (২৬), সুনামগঞ্জের ছাতক উপজেলার মাছুখালি গ্রামের মৃত কামাম মিয়ার ছেলে মিজান মিয়া (৩৫) ও সিলেটের মোগলাবাজার থানার গঙ্গাপুর গ্রামের ফাইজুল ইসলামের ছেলে বেলাইত হোসেন রাজু (২৫)।
পুলিশ জানায়, শনিবার দুপুরে সাদিপুর সেতুর উত্তরপাড় এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজি অটোরিকশা, পাঁচটি মোবাইল ফোন এবং ছিনতাই কাজে ব্যবহৃত একটি বাটযুক্ত চাকু উদ্ধার করা হয়।
এ ঘটনায় শনিবারই ওসমানীনগর থানায় মামলা (নং-০৪) দায়ের করা হয়েছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এসএম মাহমুদুল হাসান রিপন বলেন,‘ আটককৃত তিন ছিনতাইকারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’
ওসমানীনগর ছিনতাইকারী আটক, সিলেট পুলিশ অভিযান, সাদিপুর সেতু ছিনতাই, ওসমানীনগর থানা পুলিশ, সিলেট অপরাধ সংবাদ