সিলেটে চোর ধরতে কুকুর পালনের পরামর্শ দিলেন পুলিশ কমিশনার
দৈনন্দিন
প্রকাশঃ ৩ সেপ্টেম্বর, ২০২৫ ৬:২৩ অপরাহ্ন
বিদায়ী আগস্ট মাসে সিলেট বিভাগে ৪২টি সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০৯ জন। যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আগস্ট মাসে দেশের সার্বিক চিত্রে যেমন সড়ক, রেল ও নৌ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বেড়েছে, তেমনি সিলেট অঞ্চলেও দুর্ঘটনার হার উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। নিহতদের মধ্যে মোটরসাইকেল আরোহী, পথচারী, নারী-শিশু ও শিক্ষার্থী রয়েছেন।
দুর্ঘটনার ধরন বিশ্লেষণ করে সংগঠনটি জানায়, সিলেটে বেশির ভাগ দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক মহাসড়ক ও জেলা সড়কে। ট্রাক, বাস ও মোটরসাইকেলের সংযুক্তির ঘটনাই বেশি।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী সড়ক দুর্ঘটনা কমাতে আইনশৃঙ্খলা বাহিনী ও পরিবহন খাতের সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে সিলেটে সড়ক নিরাপত্তা এখন বড় চ্যালেঞ্জ।
সিলেট, সড়ক দুঘর্টনা, নিহত, আহত, যাত্রী কল্যাণ সমিতির