২৭ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিনিধি, বিশ্বনাথ, সিলেট

প্রকাশঃ ৩১ আগস্ট, ২০২৫ ৭:৩১ অপরাহ্ন


বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় নতুন কমিটি গঠন ও ক্লাবের উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্নার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদের পরিচালনায় সভা শুরু হয়।


শুরুতে গত এক বছরে প্রয়াত সদস্যদের পরিবারের আত্মীয়স্বজন এবং জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এরপর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করেন। কোষাধ্যক্ষ আব্দুস সালাম এক বছরের আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদন পেশ করেন।


সভায় সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, সাবেক সাধারণ সম্পাদক রুহেল উদ্দিন, নবীন সোহেল, সাবেক দপ্তর সম্পাদক সালেহ আহমদ সাকি, সহসভাপতি টুনু তালুকদার, সাবেক যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, সদস্য বদরুল ইসলাম মহসিন ও সহযোগী সদস্য আফজাল হোসেনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ