নবীগঞ্জে যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
অপরাধ-বিচার
প্রকাশঃ ৩০ আগস্ট, ২০২৫ ৯:৪৭ অপরাহ্ন
সুনামগঞ্জের ছাতকে অভিযান চালিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আব্দুর মমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় ছাতক কোর্ট পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত আব্দুর মমিন উপজেলার ২নং নোয়ারাই ইউনিয়নের গোদাবাড়ী গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে এবং নোয়ারাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা যায়, আব্দুর মমিন দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলার অভিযোগ রয়েছে। এরই প্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ওসি মো. সফিকুল ইসলাম খান বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তার, পুলিশ, আটক