সিলেটে বাণিজ্যমন্ত্রী
চামড়া শিল্পকে মাল্টি-বিলিয়ন ডলারের সম্ভাবনাময় রপ্তানি খাতে পরিণত করার উদ্যোগ সরকারের
রাজনীতি
প্রকাশঃ ২৮ আগস্ট, ২০২৫ ৭:০৮ অপরাহ্ন
সাদা পাথর লুটকাণ্ডে সিলেটের নেতৃবৃন্দকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টায় গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট আব্দুর রব, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী সভাপতি শাহীন আহমেদ।
সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদের পতন হলেও জামায়াতকে নিয়ে ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা জামায়াতকে কলুষিত করতে ঘৃণ্য খেলায় মেতে উঠেছে। প্রশাসন এবং রাষ্ট্রের বিভিন্ন সংস্থা ও এজেন্সীতে এখনো স্বৈরাচারের দোসররা বসে নানা ষড়যন্ত্র করছে। এ নিয়ে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। সুদুরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবেই সাদাপাথর লুটের ঘটনায় সিলেট জামায়াতের দুই নেতাকে জড়ানো হয়েছে।
তারা বলেন, আমরা লক্ষ্য করছি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশ সংগঠনের ব্যানারে আওয়ামী ফ্যাসিস্টের দোসররা নানাভাবে মাঠের রাজনীতিতে সক্রিয় হতে শুরু করেছে। তারা প্রতিনিয়ত জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই যোদ্ধাদের নানাভাবে হেয় করছে। তাদের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনে মামলাও রয়েছে। অথচ তারা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠানে অবাধে অংশ নিয়ে নানা ষড়যন্ত্র করছে। সাদাপাথর কাণ্ডে জামায়াত নেতৃবৃন্দকে জড়ানো তাদের ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। এদেরকে সবধরণের অনুষ্ঠান থেকে বয়কট করতে হবে। জুলাই আন্দোলনে বিরোধিতাকারীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে।
উল্লেখ্য, গত ২০ আগস্ট একটি গণমাধ্যমের খবরে দাবি করা হয়, সাদা পাথর লুটের সঙ্গে জড়িত স্থানীয় ৪২ জনকে চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিবেদনে সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমির মো. ফখরুল ইসলাম ও জেলা সেক্রেটারি জয়নাল আবেদীনের নামও উঠে আসে।
সিলেট, জামায়াত ইসলামী, বিক্ষোভ, সাদা পাথর, লুটপাট