২১ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

শ্রীমঙ্গলে প্রাইভেটকার দুর্ঘটনায় চিকিৎসকের বাবার মৃত্যু

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ২৮ আগস্ট, ২০২৫ ৭:০৭ অপরাহ্ন


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাছের সঙ্গে ধাক্কা লেগে দীলিপ কুমার পাল (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়ন অফিসের সামনে সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন দুপুরে মৌলভীবাজার থেকে জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. রাজিব পাল প্রাইভেটকার চালিয়ে তার বাবা দীলিপ কুমার পালকে নিয়ে শ্রীমঙ্গলে আসছিলেন। পথে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়ির এয়ারব্যাগ খুললেও গুরুতর আহত হন দীলিপ কুমার পাল।

 

পরে ছেলে রাজিব পাল তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শারমীন আক্তার বলেন, “হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”

 

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সড়ক দুর্ঘটনা, শ্রীমঙ্গল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ