০৫ জুন ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

মৌসুমি বায়ু সক্রিয়, সিলেটে বাড়ছে বৃষ্টিপাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৮ আগস্ট, ২০২৫ ৩:৩২ অপরাহ্ন


দেশের বিভিন্ন স্থানের মতো সিলেটেও বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেটসহ রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে।

আগামী ২৯ আগস্টও সিলেটসহ রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে একই ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

৩০ ও ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বরও সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে। তবে ১ সেপ্টেম্বর খাল, বরিশাল ও চট্টগ্রামে তুলনামূলক ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় রয়েছে। ফলে বৃষ্টিপাত আরও বাড়তে পারে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট, আবহাওয়া, আবহাওয়া অধিদপ্তর, বৃষ্টি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ