২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক
অনিয়ম-দুর্নীতি
প্রকাশঃ ২৫ আগস্ট, ২০২৫ ৩:১০ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলজুর নদীর ওপর গুদামের সামনে নির্মাণাধীন দৃষ্টিনন্দন আর্চ সেতুর কাজ নির্ধারিত সময়ে শেষ হয়নি। তিন দফা সময় বাড়িয়েও সেতুর নির্মাণকাজ এখনও চলমান। এতে ভোগান্তিতে পড়েছেন উপজেলাবাসী।
এ সেতুটি সিলেট বিভাগের প্রথম আর্চ সেতু। রাজধানীর হাতিরঝিলের আদলে নির্মিতব্য সেতুটি হবে ৬০ মিটার দৈর্ঘ্য ও ১১.২৫ মিটার প্রস্থের। দুই পাশে ফুটপাত ও আলোকসজ্জা থাকবে। মাঝখানে কোনো পিলার থাকবে না, যাতে নৌচলাচলে বাধা সৃষ্টি না হয়।
এলজিইডি সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। চুক্তি অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল। পরে সময়সীমা দুবার বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত করা হয়। সর্বশেষ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানো হলেও কাজ এখনো শেষ হয়নি।
জগন্নাথপুর নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক এম এ কাদির বলেন, “উপজেলার দুটি সেতু একসঙ্গে অচল হওয়ায় সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন মানুষ। এতবার সময় বাড়িয়েও কাজ শেষ না হওয়া দুঃখজনক।”
ঠিকাদারি প্রতিষ্ঠানের সুপারভাইজার সাইফুল আলম বলেন, “কার্যাদেশ পাওয়ার আট মাস পর কাজ শুরু করতে হয়েছে। পুরোনো সেতু ভাঙা, বিদ্যুতের খুঁটি সরানো ও বর্ষায় নদীর পানি আসায় দেরি হয়েছে। তবে এখন দ্রুত কাজ চলছে।”
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. সোহরাব হোসেন জানান, আগামী তিন মাসের মধ্যে সেতুর কাজ শেষ হবে।
জগন্নাথপুর, সুনামগঞ্জ, আর্চ সেতু, ধীরগতি