৩০ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

আ. লীগ সরকার নলজুর নদী খননের নামে লুটপাট করেছে: কয়ছর আহমদ

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২০ আগস্ট, ২০২৫ ৪:৪২ অপরাহ্ন


বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেছেন, ‘আওয়ামী লীগ উন্নয়ন না করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। নলজুর নদী খননের নামে তারা লুটপাট চালিয়েছে।”

বুধবার (২০ আগস্ট) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কয়ছর এম আহমদ আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। নলজুর নদীসহ ভরাট হওয়া খাল পুনরায় খননের মাধ্যমে কৃষকের মুখে হাসি ফোটানো হবে। তিনি বৈষম্যহীন উন্নয়নের মাধ্যমে জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মো. সামছুল ইসলাম শাহীন এবং পরিচালনা করেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মতিন। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ মাস্টার।

এ ছাড়া বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিটু, পৌর যুবদলের আহ্বায়ক লিটন মিয়া, সদস্য সচিব শামীম আহমদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

সভা শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী মো. ফয়জুর রহমান।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

বিএনপি, জগন্নাথপুর, রাজনীতি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ