সিলেটে বাণিজ্যমন্ত্রী
চামড়া শিল্পকে মাল্টি-বিলিয়ন ডলারের সম্ভাবনাময় রপ্তানি খাতে পরিণত করার উদ্যোগ সরকারের
রাজনীতি
প্রকাশঃ ১৭ আগস্ট, ২০২৫ ৮:২৪ অপরাহ্ন
নিখোঁজ বিএনপি নেতা ও সাবেক এমপি এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে ওসমানীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের তাজপুর ও কদমতলায় বিশাল বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ আগস্ট) উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও ওসমানীনগর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ময়নুল হক চৌধুরী, অবিভক্ত বালাগঞ্জ উপজেলার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল জিলু।
পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র ও সহসভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, ছাত্র ও যুবদল, কৃষক দল, উলামা দল, সেচ্ছাসেবক দলসহ বিভিন্ন ইউপি নেতৃবৃন্দ। এছাড়া প্রবাসী নেতা মাহমদ আলী ও ছাত্রদলের বিভিন্ন নেতাও উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ জানান, এম ইলিয়াস আলীর নিরাপদ ফিরিয়ে আনার জন্য সকল সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মিছিল ও পথসভায় অংশগ্রহণকারীরা সরকারের কাছে দ্রুত নিখোঁজ নেতার সন্ধানের দাবি জানান।
ওসমানীনগর, সিলেট, এম ইলিয়াস আলী, বিএনপি