২৩ এপ্রিল ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / পরিবেশ

সিলেটে পাথর লুটপাট ঠেকাতে জেলা প্রশাসনের ৫ দফা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৩ আগস্ট, ২০২৫ ১০:১৯ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেটের সাদাপাথর এলাকায় পাথর লুটপাট বন্ধ ও লুটকৃত পাথর পুনরায় স্থানে ফিরিয়ে দেওয়াসহ ৫ দফা সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

 

বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সর্বস্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সভায় গৃহীত ৫ দফা সিদ্ধান্ত হলো—জাফলং ইসিএ এলাকা ও সাদাপাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথ বাহিনী দায়িত্ব পালন করবে, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে পুলিশের চেকপোস্ট যৌথ বাহিনীসহ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে, অবৈধ ক্রাশিং মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ বন্ধে অভিযান চলমান থাকবে, পাথর চুরির সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত করে গ্রেফতার ও আইনের আওতায় আনা হবে, চুরি হওয়া পাথর উদ্ধার করে পূর্বের অবস্থানে ফিরিয়ে নিতে হবে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

পাথর লুটপাট, সাদাপাথর, ভোলাগঞ্জ, পরিবেশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ