অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ যায় বাবা-মেয়েসহ ৫ জনের
দৈনন্দিন
প্রকাশঃ ৯ আগস্ট, ২০২৫ ৯:১২ অপরাহ্ন
নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান এবং কেন্দ্রীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) বিকেলে পৌর শহরের রামসুন্দর সরকারি মডেল হাইস্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো পদক্ষিণ করে প্রবাসী চত্বরে এক সমাবেশে মিলিত হয়। হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে “ইলিয়াস ভাই” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
সমাবেশে বক্তারা বলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর থেকে বিশ্বনাথে বিএনপির রাজনীতি তার অনুপস্থিতিতে বেমানান হয়ে পড়েছে। তারা হুশিয়ারি দিয়ে বলেন, আসন্ন নির্বাচনে সিলেট-২ আসনে বিএনপি প্রার্থী হিসেবে কেবল ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনাকেই মেনে নেবে তৃণমূল, অন্য কাউকে নয়।
বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের কথিত দালালরা ইলিয়াস আলীকে বাদ দিয়ে বিএনপির নাম ভাঙিয়ে রাজনীতি করার অপচেষ্টা চালাচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ইলিয়াস পরিবার ও বিএনপি নেতাদের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে বিশ্বনাথবাসী প্রস্তুত রয়েছে বলে জানান তারা।
নেতারা আরও বলেন, তাহসিনা রুশদীর লুনার নেতৃত্বে সিলেট-২ আসনের দুই উপজেলার বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। আগামী নির্বাচনে উন্নয়নের জন্য ধানের শীষ প্রতীকে লুনাকে বিজয়ী করতে সর্বাত্মকভাবে কাজ করার আহ্বান জানান তারা।
এর আগে উপজেলা ও পৌরসভাসহ প্রতিটি ইউনিয়ন থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল এসে জমায়েত হয় রামসুন্দর স্কুল মাঠে। ছাত্রদল ও যুবদলের মোটর শোভাযাত্রাও বিক্ষোভে অংশ নেয়, ফলে শহর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও এম ইলিয়াস আলীর একান্ত সচিব মোহাম্মদ মইনুল হক, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল উদ্দিন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিশ্বনাথ, সিলেট, ইলিয়াস মিয়া, বিএনপি, তাহসিনা রুশদীর লুনা