৩০ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

ধর্মপাশায় সাংবাদিকদের সাথে বিএনপি নেতা মোতালিব খাঁনের মতবিনিময়

প্রতিনিধি, ধর্মপাশা, সুনামগঞ্জ

প্রকাশঃ ৮ আগস্ট, ২০২৫ ৫:১১ অপরাহ্ন



বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছানোর লক্ষ্যে আগামী রোববার ধর্মপাশায় অনুষ্ঠিতব্য জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আব্দুল মোতালিব খাঁন।

শুক্রবার সকাল ১১টায় উপজেলা সদরের উকিলপাড়ায় তাঁর নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মোতালিব খাঁন পূর্বে ধর্মপাশা উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নির্বাচনী এলাকার সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে জানান।

সভায় মোতালিব খাঁন বলেন, ‌‌‘ক্লিন ইমেজ বলতে রাজনৈতিক জীবনে কোনো ত্রুটি না থাকা, দলের কমান্ড মেনে চলা, নেতাকর্মীদের পাশে থাকা এবং দুর্নীতির সাথে সম্পৃক্ত না থাকাকে বুঝায়। আমার রাজনৈতিক জীবনে কোনো লাল কালির দাগ নেই। তাই নিজেকে ক্লিন ইমেজের ব্যক্তি হিসেবে দাবি করতে পারি। দল এমন ব্যক্তিকেই খুঁজছে, সে হিসেবে আমি মনোনয়ন পাব বলে বিশ্বাস করি।’

তিনি আরও জানান, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে আওয়ামী সন্ত্রাসীদের হাতে মারাত্মক জখম হন তিনি। ১/১১-এর সময় যৌথ বাহিনীর করা একাধিক মামলার শিকার হন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জন, ২০১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালন ও ২০২৪ সালের নির্বাচনের আগে দলীয় কর্মসূচি পালনকালে গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, সাবেক সহ-সভাপতি আনফর আলী, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মন্নাফ, সদস্য ফারুক মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মিয়া, ছাত্রদল নেতা তানভির আহমেদ খাঁন প্রমুখ।



শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

বিএনপি, তারেক রহমান, ধর্মপাশা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ