সিলেটে বাণিজ্যমন্ত্রী
চামড়া শিল্পকে মাল্টি-বিলিয়ন ডলারের সম্ভাবনাময় রপ্তানি খাতে পরিণত করার উদ্যোগ সরকারের
রাজনীতি
প্রকাশঃ ৭ আগস্ট, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ন
চলতি বছরের ডিসেম্বর নাগাদ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান— এমনটাই জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে সিলেটের গোয়ালাবাজারে এক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
হুমায়ুন কবির বলেন, “জাতীয় নির্বাচনের তফসিল নভেম্বর-ডিসেম্বরে ঘোষণা হবে ধরে নিয়েই তারেক রহমান ওই সময়ের দিকে দেশে ফিরবেন। তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে দলের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “আন্তর্জাতিক মহলে এখন বিএনপি ও তারেক রহমানের প্রতি আগ্রহ বাড়ছে। তিনি নির্বাচনে নেতৃত্ব দেবেন এবং সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবেন— এমন প্রত্যাশা থেকেই এই আগ্রহ।”
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তার সাম্প্রতিক বৈঠক প্রসঙ্গে হুমায়ুন কবির জানান, “বৈঠকটি ছিলো সৌজন্যমূলক। তবে দেশের রাজনৈতিক অবস্থা, নির্বাচনের পূর্বাভাস এবং নির্বাচিত হলে তারেক রহমান কী ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করতে চান— এসব নিয়েও আলোচনা হয়েছে।”
এর আগে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের আয়োজনে সুধী সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী প্রমুখ। পরে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
বিএনপি, তারেক রহমান, উপদেষ্টা, দেশে ফিরছেন তারেক.