অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ গেল বাবা-মেয়েসহ ৫ জনের
দৈনন্দিন
প্রকাশঃ ৭ আগস্ট, ২০২৫ ৬:১৮ অপরাহ্ন
সিলেটে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো ৮ দফা দাবিতে ৭২ ঘণ্টার কর্মবিরতির হুমকি দিয়েছেন। তারা জানিয়েছেন, আগামী ১১ আগস্টের মধ্যে দাবি আদায় না হলে ১২ আগস্ট থেকে বাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ সব ধরনের যাত্রী ও পণ্যবাহী পরিবহন চলাচল বন্ধ থাকবে।
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের হলরুমে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আয়োজনে এক সভায় এ ঘোষণা দেওয়া হয়।
সভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী পরিষদের সভাপতি এমএ বাতেন বলেন, “বাণিজ্যিক মোটরযানের আয়ুষ্কাল ২০-২৫ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করার দাবি সহ মোট ৮টি যৌক্তিক দাবি আমরা পেশ করেছি। এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে সারা দেশে পরিবহন সেক্টর অচল হয়ে পড়বে।”
তিনি জানান, এসব দাবির ভিত্তিতে সংশ্লিষ্ট উপদেষ্টা ও মন্ত্রণালয়গুলোতে স্মারকলিপিও পাঠানো হয়েছে।
৮ দফা দাবির মধ্যে রয়েছে: বাণিজ্যিক যানবাহনের অর্থনৈতিক আয়ুষ্কাল ৩০ বছর নির্ধারণ, বর্ধিত আয়ু থাকা সত্ত্বেও অনুমতি ছাড়া রেজিস্ট্রেশন বাতিল না করা, নতুন গাড়ির নিবন্ধন প্রক্রিয়ায় জটিলতা দূর করা, পরিবহন মালিক ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় ট্রাফিক আইন সংস্কার, টার্মিনাল সুবিধা উন্নয়ন, সড়কে পুলিশের হয়রানি বন্ধ, মামলা ও জরিমানার প্রক্রিয়া সহজীকরণ ও শ্রমিকদের কল্যাণে একটি স্থায়ী বোর্ড গঠন।
সিলেট, পরিবহন ধর্মঘট, পরিবহন মালিক সমিতি