সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ৬ জনের মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ৪ আগস্ট, ২০২৫ ৭:৪৯ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগরে নিখোঁজ বিএনপি নেতা সাবেক এমপি এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে এবং উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) বিকেলে বৃষ্টি উপেক্ষা করে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে গোয়ালাবাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাবেক সংসদ সদস্য কেন্দ্র্রীয় বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে উপজেলার ৮টি ইউনিয়নের যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগদান করেন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
সমাবেশে বক্তরা তারেক রহমান ও দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যাচারের দাঁতভাঙ্গা জবাব দেয়ার হুশিয়ারী দেন। তাছাড়া আগামী সংসদ নির্বাচনে ইলিয়াসপত্নী লুনাকে ধানের শীষের একমাত্র কান্ডারী হিসাবে দেখতে চান তারা।
বক্তারা জানান, এম ইলিয়াস আলী ছিলেন ভারতীয় আধিপত্যবাদ ও হাসিনার ফ্যাসিবাদের আতংক। নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে ২০১২ সালে খুনি হাসিনা ইলিয়াস আলীকে অপহরন করে গুম করেছিল। কিন্তু হাসিনা পতনের ১ বছর অতিবাহিত হলেও এখনও আমাদের প্রাণের নেতা এম ইলিয়াস আলীর সন্ধ্যান দিতে পারেনি বর্তমান অন্তবর্তকালীন সরকার। অনতিবিলম্বে জননেতা ইলিয়াস আলীকে খুঁজে বের করে আমাদের মধ্যে ফিরিয়ে না দিলে ইতিহাস রচিত কঠোর কর্মসূচি নিয়ে আমরা রাজপথে নামবো। এসময় বক্তারা আরো বলেন, দীর্ঘ ১৩ বছর নানান নির্যাতন-নিপীড়ন আর চাপের মুখে এই আসনে বিএনপিকে ঐক্যবদ্ধ করে ছায়ার মতো পাশে ছিলেন ইলিয়াস আলীর সহধর্মিণী খালেদা জিয়ার উপদেষ্ঠা তাহসিনা
রুশদীর লুনা। একজন নারী হয়ে বৃহৎ এই দলকে সামলিয়েছেন।
সিলেট-২ আসনে ইলিয়াসপতœী লুনা ছাড়া আমরা কোন বিকল্প দেখছেন না তারা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনাকে রেকর্ড ভোটে নির্বাচিত করার অঙ্গিকার করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন, যুবদলের আহবায়ক ফজল অহমদ জনি, সিলেট জেলা যুবদলের সহ-সাধারন সম্পাদক ইসলাম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলেরর আহবায়ক রকিব আলী, ছাত্রদলের আবায়ক জুয়েব
আহমদসহ যবুদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা কর্মীরা বক্তব্য রাখেন। এ সময় আইনশৃংখলা বাহীনীর উপস্থিতি ছিল লক্ষনীয়।
ওসমানীনগর, ইলিয়াস আলী, বিশ্বনাথ