০৪ মে ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

জৈন্তাপুরে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জামায়াতের গণমিছিল

প্রতিনিধি, জৈন্তাপুর, সিলেট

প্রকাশঃ ৪ আগস্ট, ২০২৫ ৭:১৮ অপরাহ্ন


সিলেটের জৈন্তাপুরে জুলাই ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে গণমিছিল করেছে উপজেলা জামায়াতেে ইসলামী। সোমবার (৪ আগস্ট) বিকেল ৫টায় মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে উপজেলা সদরের বিজয়-স্তম্বে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।


পথসভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সিলেট ৪-আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদিন।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ছাত্র-জনতা রক্ত দিয়ে ফ্যাসিষ্ট স্বৈরাচারী শাসকের পতন ঘটিয়েছে শুধু নির্বাচনের জন্য নয়।বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে, দেশের সকল সেক্টরে গ্রহণযোগ্য সংস্কার করতে হবে, পতিত ফ্যাসিষ্টদের গনহত্যার জন্য বিচার করতে হবে। পাশাপাশি বাংলাদেশ থেকে দূর্নীতি,চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডার বাজি চূড়ান্ত রূপে নির্মূল করতে হবে।


পথসভায় আরে বক্তব্য রাখেন থানা সূরা সদস্য নাজমুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা আমীর গোলাম কিবরিয়া, জৈন্তাপুর উপজেলার জুলাই যোদ্ধা হাবিবুর রহমান।


আরো উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সফিকুল ইসলাম, জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা রিয়াজ উদ্দিন, চারিকাঠা ইউনিয়নের সভাপতি কামাল উদ্দিন, হরিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফিজ কামরুল ইসলাম বাবর, চিকনাগুল ইউনিয়ন জামায়াতের সভাপতি তোফায়েল আহমদ, জৈন্তাপুর শ্রমিক কল্যাণ সভাপতি শামীম আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জামায়াতে ইসলামী, সিলেট, জৈন্তাপুর, গণঅভ্যূত্থান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ