সিসিকে চাকরির নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান প্রশাসকের
দৈনন্দিন
প্রকাশঃ ৩ আগস্ট, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ন
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেট মহানগরের নেতারা।
রোববার (৩ আগস্ট) সকাল ১০টায় নগরীর কাজিরবাজারস্থ খন্দকার মুক্তাদিরের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পরিষদের মহানগর সভাপতি হাফিজ মাওলানা মামুনুর রশিদ। কুরআন তিলাওয়াত ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রচার সম্পাদক মাওলানা নুরুজ্জামান নোমানী।
বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “ইমাম-মুয়াজ্জিনগণ সমাজের শ্রদ্ধাভাজন ও পথপ্রদর্শক। ধর্মীয় মূল্যবোধে মানুষকে উদ্বুদ্ধ করতে তাঁদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমি সবসময় তাঁদের পাশে আছি এবং থাকব। তাঁদের যেকোনো সমস্যায় সহযোগিতা করতে প্রস্তুত। আমি তাঁদের দোয়া প্রত্যাশী।”
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা বদরুল ইসলাম, উপদেষ্টা মাওলানা আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা, পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আনিসুল হক, আইটি সম্পাদক মাওলানা তৈবুর রহমান, সহ-অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান।
সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আব্দুল মুকিত, হাফিজ জামাল আহমদ, হাফিজ নোমান আহমদ, হাফিজ মাওলানা মামুন খান প্রমুখ।
সভা শেষে ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন পরিষদের উপদেষ্টা মাওলানা আব্দুর রউফ।
খন্দকার আব্দুল মুক্তাদির,ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ,সিলেট মহানগর ইমাম মুয়াজ্জিন