সিসিকে চাকরির নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান প্রশাসকের
দৈনন্দিন
প্রকাশঃ ৩ আগস্ট, ২০২৫ ১২:১৪ অপরাহ্ন
হবিগঞ্জের বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিবেশ নষ্টে একটি চক্র বারবার উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিদ্যালয়ের শিক্ষকরা। মব সৃষ্টির মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন তারা।
শনিবার (২ আগস্ট) বিকেলে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম বলেন, ‘সমন্বয়ক’ পরিচয়ে কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে বিদ্যালয় থেকে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ও বিদ্যালয় চত্বরে অপপ্রচার চালানো শুরু করেছে। পাশাপাশি মব তৈরি করে শিক্ষার পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে।
তিনি আরও জানান, গত বছরের ২ সেপ্টেম্বর ছাত্র আন্দোলনের জেরে প্রশাসন প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ তিনজন শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে পাঠায়। এরপর তারা বাড়িতে বসেই প্রশাসনিক দায়িত্ব পালন করছিলেন। চলতি বছরের ২০ জুলাই তারা বিদ্যালয়ে যোগদান করেন। এরপর থেকেই একটি গোষ্ঠী আবারো উসকানিমূলক তৎপরতা শুরু করেছে।
সংবাদ সম্মেলনে শিক্ষকরা জানান, ৫ আগস্টের ঘটনার পর বিদ্যালয়ের সুনাম ও একাডেমিক ফলাফল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে বর্তমানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ চলছে।
স্থানীয় সাংবাদিকদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে তারা বলেন, অপ্রচার ও মিথ্যা তথ্যের বিরুদ্ধে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক শিরিন আক্তার, সিনিয়র শিক্ষক কাজল মিয়া, দীপক কুমার গোপ, ফারহানা খানম, নানু মিয়া, জাহেদুর রহমান চৌধুরী, সাদেকুল ইসলাম, মো. মোফাজ্জল হোসেন, মো. আনোয়ারুল ইসলাম, আমিনুল ইসলাম, সাইদুর রহমান চৌধুরী, সোনিয়া ইকবাল সম্পা, ইমদাদুল হক এবং অফিস সহকারী পারভীন আক্তার প্রমুখ।
এছাড়া বানিয়াচং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ,সংবাদ সম্মেলন