২২ এপ্রিল ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

জগন্নাথপুর পুষ্টি সমন্বয় কমিটির দ্বি মাসিক সভা

  প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২২ এপ্রিল, ২০২৬ ৮:১১ অপরাহ্ন


উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।  জগন্নাথপুর  উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির  মাল্টিসেক্টোরাল অ্যালায়ন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (MAIN) এবং ট্রান্সফর্মিং লাইভস থ্রু নিউট্রিশন (TLTN) প্রকল্পের আযোজনে ও  কেয়ার বাংলাদেশ এবং হেলন কেলার ইন্টারন্যাশনালের সার্বিক  সহযোগিতায় মঙ্গলবার  (২২ এপ্রিল ) সকাল ১১ টায় জগন্নাথপুর  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।  

 

জগন্নাথপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, সহকারী কমিশনার ভুমি মহসীন উদ্দিন,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কৃপেন্দ্র রায় ,  উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আকন্দ, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন  চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, পাইলগাওঁ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত  চেয়ারম্যান নজুদ্দিন, জগন্নাথপুর  উপজেলা প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদ। জগন্নাথপুর প্রেসক্লাবে কার্যকরী কমিটির সদস্য কাল বেলা পএিকার প্রতিনিধি গোবিন্দ দেব, সাংবাদিক শাহাজান মিয়া।

 

কর্মশালায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

 

প্রকল্পটি সুনামগঞ্জ  জেলার ৬টি উপজেলার ১৮টি ইউনিয়নের  ২৪হাজার পরিবারের মা ও শিশুদের পুষ্টি ও সুশাসন নিয়ে কাজ করছে।।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

জগন্নাথপুর পুষ্টি সভা, সুনামগঞ্জ সংবাদ, পুষ্টি সমন্বয় কমিটি, মা ও শিশু পুষ্টি, এনজিও কার্যক্রম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ