সিসিকে চাকরির নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান প্রশাসকের
দৈনন্দিন
প্রকাশঃ ২৪ জুলাই, ২০২৫ ৮:৫৩ অপরাহ্ন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘মব কালচার মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র সঠিক পথ হলো-অপরাধীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া।
বৃহস্পতিবার (২৪ জুলাই) মৌলভীবাজারে জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শহরের সাইফুর রহমান অডিটোরিয়ামে এই অনুষ্টানের আয়োজন করা হয়।
রিজভী আরও বলেন, ‘মব বিচার কিংবা জনরোষের মাধ্যমে কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। আইন এবং আইনের মাধ্যমেই অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে।’
গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রসঙ্গে পুলিশি ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন রিজভী। তিনি বলেন, ‘গত আন্দোলনের সময় বিএনপির নেতারা যখন আত্মগোপনে ছিলেন, তখন পুলিশ তাদের ধরতে সক্রিয় ভূমিকা রেখেছিল। আজ সেই পুলিশি তৎপরতা কোথায়?’
অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, বিএনপির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক জি.কে. গউছ, মিফতাহ সিদ্দিকী এবং এম. নাসের রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।