সিসিকে চাকরির নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান প্রশাসকের
দৈনন্দিন
প্রকাশঃ ২৪ জুলাই, ২০২৫ ৮:৩৪ অপরাহ্ন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এলাকায় এলাকায় আবার দুর্বৃত্তায়ন শুরু হয়েছে। চাঁদাবাজ ও দখলবাজের সংস্কৃতি ফিরে আসছে। মুজিবাদকে পুর্নবাসন করা হচ্ছে। এগুলো ঠেকাতে হবে। ফ্যাসিবাদ বিরোধী যে একতা দেশ ও দেশের জনগণের মধ্যে তৈরি হয়েছে, তা আমাদের ধরে রাখতে হবে।
মঙ্গলবার বিকেলে হবিগঞ্জে জুলাই পদযাত্রা শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সোয়া ৪টায় হবিগঞ্জ সার্কিট হাউজে এসে পৌঁছায় এনসিপি নেতাদের গাড়িবহর। এসময় দলটির হবিগঞ্জ জেলা নেতারা তাদের বরণ করে নেন।
তিনি বলেন, ‘আমরা বলেছিলাম মানবাধিকার রক্ষা করব। আমাদের ভিন্নমতের হলেও তাদের মানবাধিকার হরণ করা হবে না। কিছুদিন আগে দেখেছি যৌথবাহিনীর মাধ্যমে যুবদলের কর্মীকে হত্যা করা হয়েছে। আমরা এর নিন্দা জানাই। আমরা চাঁদাবাজি, বিচারবহির্ভূত যে কোনো হত্যাকাণ্ডের বিরোধিতা করি। আমাদেরকে তা ঠেকিয়ে দিতে হবে।‘
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে হবিগঞ্জে পদযাত্রায় অংশ নেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ।
বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ পৌরসভা প্রাঙ্গণ থেকে পদযাত্রা শুরু হয়। শহর প্রদক্ষিণ শেষে এম. সাইফুর রহমান অডিটোরিয়ামের সামনে জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রায় সহস্রাধিক মানুষ অংশ নেন।
এনসিপি হবিগঞ্জ শাখার প্রধান সমন্বয়কারী নাহিদ উদ্দিন তারেক বলেন, পদযাত্রার জন্য হবিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার ব্যবহারের অনুমতি দেয়নি প্রশাসন। পরে পৌরসভা প্রাঙ্গণে সভা হওয়ার কথা থাকলেও তা বদলানো হয়। পৌর প্রাঙ্গণ থেকে পদযাত্রা শুরু হয়।
এনসিপি, জুলাই পদযাত্রা, হবিগঞ্জ