২৩ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

মাইলস্টোন ট্রাজেডির প্রতিবাদ

সিলেটে শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, পুনরায় অবস্থান কর্মসূচি সকালে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২২ জুলাই, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

ঢাকার মাইলস্টোন কলেজে ট্রাজেডির ঘটনায় সরকারের দায়হীনতা এবং শিক্ষা মন্ত্রণালয়ের অপারগতা ও ব্যর্থতার প্রতিবাদে সিলেটে আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন। 

সোমবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করে সড়ক ছেড়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।


তবে আগামীকাল (২৩ জুলাই) সকাল ১১টায় নগরীর চৌহাট্টা এলাকায় পুনরায় একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। 

এর আগে সোমবার সন্ধ্যা পর্যন্ত শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ শিক্ষা মন্ত্রণালয় বরাবর ৬ দফা ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ৪ দফা দাবিতে সিলেট শিক্ষা বোর্ডের প্রধান ফটোকের সামনে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাস্তায় আসরের নামাজ আদায় করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

মাইলস্টোন কলেজ ট্রাজেডি,সিলেট শিক্ষার্থী আন্দোলন,সড়ক অবরোধ প্রত্যাহার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ