দক্ষিণ সুরমায় পিকআপ–ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৯
দৈনন্দিন
প্রকাশঃ ১৭ জুলাই, ২০২৫ ৮:০৫ অপরাহ্ন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিলেটের কোর্ট পয়েন্টে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে শাহাদাতবরণকারী সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত করেছেন সিলেট মহানগর জামায়াতের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে কেন্দ্রঘোষিত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ৩৯ দিনের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে বিয়ানীবাজারে গিয়ে শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করা হয়।
জিয়ারত জামায়াত নেতারা শহীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের খোঁজখবর নেন। পরে শহীদ তুরাবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে কবর জিয়ারতে অংশ নেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, কোতোয়ালী পশ্চিম থানার আমীর মো. আজিজুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরের সেক্রেটারি শহীদুল ইসলাম সাজু এবং শহীদ সাংবাদিক তুরাবের বড় ভাই আবুল আহসান মো. আজরফ (জাবুর)।
এ সময় বিয়ানীবাজার উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
শহীদ সাংবাদিক এটিএম তুরাব,সিলেট জামায়াত কবর জিয়ারত,বিয়ানীবাজার তুরাব হত্যা,গণঅভ্যুত্থানের শহীদ সাংবাদিক