দক্ষিণ সুরমায় পিকআপ–ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৯
দৈনন্দিন
প্রকাশঃ ১৬ জুলাই, ২০২৫ ৭:৩০ অপরাহ্ন
হবিগঞ্জের লাখাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাস অনুপের সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মুহিতুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম, লাখাই থানার পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলী নোয়াজ এবং গণঅভ্যুত্থানে শহিদ মামুন আহমেদের ভাই রুবেল আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কাজী শারমিন নেওয়াজ, এলজিইডি'র উপজেলা প্রকৌশলী এহতেশামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জামাল উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রাকিবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভায় ইউএনও অনুপম দাস বলেন, 'আমরা যারা সরকারি কর্মকর্তা, তারা যেন সেবা প্রত্যাশীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ না করি এবং যথাযথ ভাবে তাঁদের সেবা দিতে পারি।'
তিনি বলেন, 'প্রথমে নিজেকে দেশের একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।' এ সময় সেবার মান বৃদ্ধির দিকে লক্ষ্যে রেখে জনসাধারণের সেবা করার আহ্বান জানান ইউএনও।
অনুষ্ঠানে শহিদ মামুন আহমেদের মা নিশামন বিবি তেঘরিয়া হতে হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের সংযোগ সড়কটি শহিদ মামুন আহমেদের নামে নামকরণ করার দাবি জানান।
পরিশেষে বাংলাদেশের সকল শহিদ ও আহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন থানা মসজিদের ইমাম মাওলানা মহিবুর রহমান।
লাখাই উপজেলা জুলাই শহিদ দিবস,শহিদ মামুন আহমেদ স্মরণ,হবিগঞ্জ উপজেলা প্রশাসনের অনুষ্ঠান