০৪ মে ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

ওসমানীনগরে সিসিএস'র পরিচিতি ও মতবিনিময় সভা

প্রতিনিধি, ওসমানীনগর, সিলেট

প্রকাশঃ ১৫ জুলাই, ২০২৫ ৯:২৬ অপরাহ্ন


‘ভোক্তা হলে সচেতন, বন্ধ হবে অনিয়ম; ভোক্তা বাঁচলে বাঁচবে দেশ, সিন্ডিকেটমুক্ত হবে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে সিলেটের ওসমানীনগরে অনুষ্ঠিত হলো কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ওসমানীনগর উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদিন।

সিলেট জেলা কো-অর্ডিনেটর ইমদাদুল হক জীবনের সভাপতিত্বে এবং সিসিএস সদস্য সাংবাদিক জুবেল আহমদ সেকেল ও মাইদুল ইসলাম রাজুর যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাজীব চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায় এবং ওসমানীনগর থানার উপপরিদর্শক শ্রীবাস চক্রবর্তী।

সভায় বক্তারা বলেন, ভোক্তাদের অধিকার রক্ষায় সিসিএস সম্পূর্ণ স্বেচ্ছাসেবীভাবে কাজ করছে। বাজারে প্রতারণা, অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা তৈরির পাশাপাশি প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করাও এ সংগঠনের লক্ষ্য।

সভায় আরও বক্তব্য রাখেন ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবির আহমদ, অধ্যক্ষ মাওলানা আহমদ আলী হেলালী, শিক্ষক সংগঠনের নেতা রুহেল আহমদ চৌধুরী ও আব্দুর রহমান, সাংবাদিক কাজী আবুল কালাম আজাদ, ইমাম সমিতির সভাপতি মাওলানা আবুল বাশার, বণিক সমিতির সভাপতি শাহ আসিক মিয়া, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জুবেল আহমদ, কোষাধ্যক্ষ এমদাদুর রহমান খান, সাহিত্য সম্পাদক আতাউর রহমান কাওছার, মানবাধিকার কর্মী হাজি মাসুক মিয়া, সমাজসেবী আবুল কালামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষক নেতারা।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন সিসিএস সদস্য মুহিবুর রহমান। সভায় সিসিএস-এর শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সমানীনগর সিসিএস সভা, ভোক্তা অধিকার সচেতনতা, কনশাস কনজ্যুমার্স সোসাইটি সিলেট, ইউএনও ওসমানীনগর, ভোক্তা অধিকার সভা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ