দক্ষিণ সুরমায় পিকআপ–ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৯
দৈনন্দিন
প্রকাশঃ ১৫ জুলাই, ২০২৫ ৫:১৭ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় স্ত্রীর মৃত্যুসংবাদ শুনে মারা গেছেন স্বামী। মাত্র দুইঘন্টার ব্যবধানে এমন বিরল মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
জানা গেছে, উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের পশ্চিম রাউৎগাঁও গ্রামের বাসিন্দা রিনা বেগম (৬৮) সোমবার (১৪ জুলাই) গভীর রাতে মারা যাওয়ার পর ভোররাতে তার স্বামী ওয়ারিছ মিয়া (৭৫) মারা যান।
পরিবারের সূত্রে জানা যায়, কয়েকদিন আগে রিনা বেগম মেয়ের বাড়ি, কমলগঞ্জ উপজেলার ভানুগাছ এলাকায় বেড়াতে গিয়েছিলেন। সেখানে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে সোমবার রাত দেড়টার দিকে তিনি মারা যান।
ওই রাতেই বাড়িতে থাকা ওয়ারিছ মিয়া ফজরের নামাজের ওজু করার সময় স্ত্রীর মৃত্যুসংবাদ শুনে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। পরিবারের সদস্যরা জানান, স্ত্রীর মৃত্যুর খবরে তিনি প্রচণ্ড ধাক্কা খেয়ে নিস্তেজ হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই মারা যান।
রাউৎগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল জানান, ওয়ারিছ মিয়া এলাকার একজন অত্যন্ত ধার্মিক, শ্রদ্ধাভাজন মানুষ ছিলেন। তিনি রাউৎগাঁও হাফিজিয়া মাদরাসা পরিচালনা কমিটির সদস্য এবং রাউৎগাঁও জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করতেন।
দম্পতির চার মেয়ে ও একমাত্র ছেলে রয়েছে। তাঁদের জানাজা আজ মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টায় রাউৎগাঁও বড় মোকাম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এবং পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দুটি কবরে তাঁদের দাফন সম্পন্ন হয়।
মৌলভীবাজার, কুলাউড়া, মৃত্যু, বিরল ঘটনা, স্বামী-স্ত্রী