সিলেটে চোর ধরতে কুকুর পালনের পরামর্শ দিলেন পুলিশ কমিশনার
দৈনন্দিন
প্রকাশঃ ১৩ জুলাই, ২০২৫ ১:১১ অপরাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন এইচএসসি পরীক্ষার্থী সুফিয়ান আহমদ সাইফ (১৮)। শনিবার (১২ জুলাই) রাতে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সাইফ মোগলাবাজার থানার ধরমপুর গ্রামের বাসিন্দা সেলিম আহমদের একমাত্র সন্তান ছিলেন। চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছিলেন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ফেঞ্চুগঞ্জের কটালপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাইফ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার একটি হাত ভেঙে যায়, চোখে মারাত্মক আঘাত লাগে এবং মোটরসাইকেলের ভাঙা অংশ তার পেটে ঢুকে যায়।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করেন। কয়েক ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে রাতেই না ফেরার দেশে পাড়ি জমান সাইফ।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান খান জানান, ‘নিহতের পরিবার এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের করেনি। থানায় দুর্ঘটনার আলামত জব্দ করা আছে।’
সিলেট, ফেঞ্চুগঞ্জ, সড়ক দুর্ঘটনা, এইচএসসি পরীক্ষা, মৃত্যু, নিহত,