০৪ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ১২ জুলাই, ২০২৫ ১০:০৯ অপরাহ্ন


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভবনের নির্মাণ ঠিকাদার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দুই নির্মাণশ্রমিক চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ গ্রামের মানিক মিয়া (৫৫) এবং বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের রফিকুল ইসলাম (৩০)।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্মাণাধীন সেপটিক ট্যাংকের নিচে সাটারিং খোলার কাজ করতে নামেন দুই শ্রমিক। এ সময় ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুর এলাকার একটি ভবন নির্মাণের কাজ করছিলেন মানিক মিয়া ও রফিকুল ইসলাম। শনিবার সন্ধ্যায় নির্মাণাধীণ সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নামেন তাঁরা। কয়েক মিনিটের মধ্যেই তাঁরা অচেতন হয়ে পড়েন। 

পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ঘণ্টাখানেকের চেষ্টায় মৃতদেহ দুটি উদ্ধার করেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শায়েস্তাগঞ্জ গ্যাস দুর্ঘটনা, হবিগঞ্জ নির্মাণশ্রমিক মৃত্যু, সেপটিক ট্যাংক বিষক্রিয়া, শায়েস্তাগঞ্জ নির্মাণ দুর্ঘটনা, সেপটিক ট্যাংকে মৃত্যু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ