০২ মে ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

জগন্নাথপুরে এসএসসিতে সর্বোচ্চ নাম্বার রাইদার, স্বপ্ন চিকিৎসক হওয়ার

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১১ জুলাই, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আটপাড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী তাহিয়া আজ্ঞুম রাইদা চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উপজেলার মধ্যে সর্বোচ্চ নাম্বার অর্জন করেছে।

রাইদা পরীক্ষায় মোট ১৩০০ নম্বরের মধ্যে পেয়েছে ১২১৩। সব বিষয়ে পেয়েছে এ প্লাস। সে শিক্ষক দম্পতি জগন্নাথপুরের শাহজালাল মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ মতিন ও আব্দুল কাদির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা মান্না বেগমের মেয়ে।

ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে রাইদা। তার সাফল্যে পরিবারের সদস্যরা ছাড়াও আত্মীয়স্বজন ও এলাকাবাসী আনন্দে মিষ্টি বিতরণ করেছেন। বাড়িতে ভিড় করছেন প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা।

রাইদা জানায়, ‘আমি ডাক্তার হতে চাই। মানুষের সেবা করাই আমার স্বপ্ন।’ বাবা-মায়ের উৎসাহ ও নিয়মিত পড়াশোনাই তার সাফল্যের মূল চাবিকাঠি বলে জানায় সে।

রাইদার বাবা এম এ মতিন বলেন, ‘মেয়ের এমন ফলাফল আমাদের গর্বিত করেছে। আশা করি, সে সামনে আরও ভালো করবে।’

বিদ্যালয় কর্তৃপক্ষও রাইদার এ অর্জনে সন্তোষ প্রকাশ করেছে এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, জগন্নাথপুর, এসএসসি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ