শাবিপ্রবিতে লুঙ্গি-গামছা পরে ভাইভা পরীক্ষায় এক শিক্ষার্থী
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১০ জুলাই, ২০২৫ ১০:২১ অপরাহ্ন
এবছর সিলেটে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ঘোষিত ফলাফল ‘বিপর্যয়ের‘ পেছনে ইংরেজি এবং গণিত বিষয়ের খারাপ ফলাফলকে দায়ী করছে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ। গেল বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৪ দশমিক ৭৮ শতাংশ। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ এর সংখ্যাও
মূলত গণিত ও ইংরেজি বিষয়ে ফেল করার কারণে এবার ফলাফল খারাপ করেছে সিলেট বোর্ড। এবছর বিষয়ভিত্তিক ফলাফলে গণিতে পাসের হার ৮৩ দশমিক ১৭ শতাংশ। যা গত বছর অর্থাৎ ২০২৪ সালে ছিল ৮৯ দশমিক ২২ শতাংশ। ইংরেজি বিষয়ে এ বছর পাসের হার ৮৯ দশমিক ৬১ শতাংশ। যা গতবছর ছিল ৯৬ দশমিক ২৮ শতাংশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে সিলেট শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
এদিকে অন্যান্য বিষয়ে মধ্যে এবছর বাংলায় পাসের হার ৯৫ দশমিক ৩৩ শতাংশ, ভূগোলে ৯১ দশমিক ৭১, ইসলাম শিক্ষায় ৯৯ দশমিক ১২, হিন্দু ধর্ম শিক্ষায় ৯৮ দশমিক ৫২, বৌদ্ধ ধর্ম শিক্ষায় ১০০ শতাংশ, খ্রিষ্টান ধর্ম শিক্ষায় ৯৯ দশমিক ৪৮ শতাংশ, উচ্চতর গণিতে পাসের হার ৮৮ দশমিক ৮৭ শতাংশ, সাধারণ বিজ্ঞানে ৯৩ দশমিক ০৩ শতাংশ, কৃষি শিক্ষায় ৯৭ দশমিক ২৬ শতাংশ, পদার্থ বিষয়ে ৮৩ দশমিক ০৬ শতাংশ, রসায়নে ৯৩ দশমিক ৫১, জীববিজ্ঞানে পাসের হার ৯৭ দশমিক ৩২ শতাংশ, পৌরনীতিতে ৯৭ দশমিক ৮৭ শতাংশ, অর্থনীতিতে ৯৫ দশমিক ৭৪ শতাংশ, ব্যবসায় উদ্যোগে ৯৬ দশমিক ১১ শতাংশ, হিসাব বিজ্ঞানে ৯১ দশমিক ৬২ শতাংশ, বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়ে ৯৯ দশমিক ৯৪ শতাংশ, গার্হস্থ্য বিজ্ঞানে ৯৯ দশমিক ৯৪ শতাংশ, ফিন্যান্স এবং ব্যাংকিং এ ৯৭ দশমিক ১৯ শতাংশ, ইতিহাসে ৯৯ দশমিক ১৫ শতাংশ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ৯৬ দশমিক ৭৬ শতাংশ।
সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, 'এবছর ফলাফল খারাপের পেছনে আমরা প্রাথমিকভাবে ইংরেজি এবং গণিতে বিষয়ে খারাপ ফলাফলকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছি। এগুলো নিয়ে আমরা অবশ্যই বসবো। ফলাফল খারাপ আসা বিষয়গুলোর উপর শিক্ষার্থীদের জোর দেয়া হবে। যাতে এই দুই বিষয়ে শিক্ষার্থীরা ভয় কাটিয়ে ভালো ফলাফল নিয়ে আসতে পারে।'
এ বছর সিলেট বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ২ হাজার ২১৯জন। তার মধ্যে পাস করেছে ৭০ হাজার ৯১ জন। এরমধ্যে ছেলে ২৮ হাজার ৬৮৪জন ও মেয়ে ৪১ হাজার ৪০৭জন। পাসের হার ৬৮ দশমিক ৫৭ শতাংশ।
এবার জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬১৪ জন। তার মধ্যে ছেলে ১ হাজার ৭৯১ জন ও মেয়ে ১ হাজার ৮২৩ জন।
চলতি বছরে সিলেটের ৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। তবে শতভাগ ফেল শিক্ষার্থীর সংখ্যা নেই। গত বছর শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩১টি। এর আগের বছর ২০২৩ সালে ছিল ২৩টি।
এসএসসি ফলাফল, এস্এসসি, সিলেট বোর্ড, শিক্ষা, ফলাফল বিপর্যয়