শাবিপ্রবিতে লুঙ্গি-গামছা পরে ভাইভা পরীক্ষায় এক শিক্ষার্থী
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১০ জুলাই, ২০২৫ ৯:৫৩ অপরাহ্ন
এবারের অনুষ্ঠিত ‘এসএসসি ও দাখিল পরীক্ষা’র ফলাফলে সিলেটের বিশ্বনাথ উপজেলায় গত বছরের চেয়ে ‘পাশের হার ও জিপিএ-৫’ দুটোই কমেছে।
এছাড়া উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১৬টি মাদ্রাসার মধ্যে কোন শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাশের সাফল্যও অর্জন করতে পারেনি।
এবছর এসএসসি পরীক্ষায় উপজেলার মোট পাশের হার ৭৪.০২ শতাংশ, মোট জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২৮ জন শিক্ষার্থী। উপজেলার ৩২টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ২ হাজার ৮১৩ জন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে ২ হাজার ৮২ জন শিক্ষার্থী বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছেন। ওই ৩২টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র ১২টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কম-বেশি জিপিএ-৫ পেলেও বাকী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রয়েছে জিপিএ-৫ শূন্য।
পাশের হারের দিক দিয়ে উপজেলায় সর্বোচ্চ ৯৫ শতাংশ উত্তীর্ণ হয়েছেন জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সর্বোচ্চ ৫টি জিপিএ-৫ পেয়েছেন আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সর্বনিন্ম ৩৯.৪০ শতাংশ উত্তীর্ণ হয়েছে দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ’র শিক্ষার্থীরা।
তবে এবারের পরীক্ষায় পাশের হার ও জিপিএ-৫’র দিক হয়ে চরম হতাশা করেছে উপজেলা সদরের দুই ‘রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় (পাশের হার ৭১.৫৬ শতাংশ ও ২টি জিপিএ-৫) এবং হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ (পাশের হার ৬২ শতাংশ ও জিপিএ-৫ নেই)’র ফলাফলে।
অপদিকে দাখিল পরীক্ষায় এবছর উপজেলার মোট পাশের হার ৫৬.৫০ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছে মাত্র ৫ জন শিক্ষার্থী।
উপজেলার ১৬টি মাদ্রার ৯৩১ জন শিক্ষার্থী এবারের দাখিল পরীক্ষায় অংশগ্রহন করে ৫২৬ জন শিক্ষার্থী বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছেন। ওই ১৬টি মাদ্রাসার মধ্যে মাত্র ৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কম-বেশি জিপিএ-৫ পেলেও বাকী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রয়েছে জিপিএ-৫ শূন্য।
পাশের হারের দিক দিয়ে উপজেলায় সর্বোচ্চ ৮৪.৩৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন নতুন হাবড়া বাজার দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা এবং সর্বোচ্চ ৩টি জিপিএ-৫ পেয়েছেন বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা। সর্বনিন্ম ৩৩ শতাংশ উত্তীর্ণ হয়েছে করিমুন্নেছা ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসা’র শিক্ষার্থীরা। তবে এবারের ফলাফলের দিক দিয়ে চরম হতাশা করেছে উপজেলা সদরের বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসা (পাশের হার ৬০.০৪%)’র ফলাফল।
এদিকে কারিগর (ভোকেশনাল) পরীক্ষার ফলাফলে পাশের হার ৫৮.৬২ শতাংশ হলেও নেই কোন জিপিএ-৫। এবারের পরীক্ষায় ‘রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়’র ২৯ জন শিক্ষার্থী অংশগ্রহন করে বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে ১৭ জন।