সিলেটে সড়কে প্রাণ হারানো ৮ মরদেহ বহনে অ্যাম্বুলেন্স সহায়তা দিল এসনিক
দৈনন্দিন
প্রকাশঃ ৫ জুলাই, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ন
রোটারির মূলমন্ত্র “Service Above Self” ধারণ করে সিলেটে অনুষ্ঠিত হলো রোটারি ইন্টারন্যাশনাল ডি-৬৫-এর জোনাল টাউন হল মিটিং। শুক্রবার (৫ জুলাই) বিকেলে নগরের দরগাগেইটের হোটেল স্টার প্যাসিফিকে আয়োজিত এ সভায় ডি-৬৫ অঞ্চলের ৫৭টি ক্লাবের রোটারিয়ানরা অংশ নেন।
রোটারিয়ান অ্যাডভোকেট আবু সালেহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল ডি-৬৪ ও ডি-৬৫-এর কান্ট্রি কোঅর্ডিনেটর পিডিজি ড. ইশতিয়াক জামান। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি কান্ট্রি কোঅর্ডিনেটর কর্নেল (অব.) এম. আতাউর রহমান পীর এবং পিডিজি ইঞ্জিনিয়ার এম. এ. লতিফ।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন পিপি রেহান উদ্দিন রায়হান এবং গীতা পাঠ করেন পিপি অংশুমান ভট্টাচার্য। রোটারিয়ানদের ঐক্য প্রকাশে রোটারি প্রত্যয় পাঠ করেন পিপি জেএস আজাদ শিপন। নবনির্বাচিত রিপসা টিমকে পরিচয় করিয়ে দেন কোঅর্ডিনেটর পিপি কামরুজ্জামান চৌধুরী রুম্মান।
প্রধান অতিথির বক্তব্যে পিডিজি ড. ইশতিয়াক জামান বলেন, “আমরা রোটারি ইন্টারন্যাশনালের নন-ডিস্ট্রিক্ট হিসেবে কাজ করছি, অথচ আমাদের মধ্য থেকেই কেউ কেউ সংগঠনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছেন—এটি হতাশাজনক। দায়িত্ব দীর্ঘায়িত করা নয়, বরং আমার চেষ্টা ডিস্ট্রিক্ট পুনরুদ্ধারে।”
বিশেষ অতিথি পিডিজি এম. এ. লতিফ বলেন, “রোটারির শক্তি এর নৈতিকতা ও মানবসেবার প্রতিশ্রুতি। এসব মূল্যবোধকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক প্রভাব তৈরি করতে হবে।”
অন্যদিকে ডেপুটি কোঅর্ডিনেটর কর্নেল (অব.) আতাউর রহমান পীর রোটারির অভ্যন্তরীণ বিভাজন নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “অশুভ শক্তিকে রুখতে হবে ঐক্য ও সাহসিকতার মাধ্যমে।”
আলোচনায় অংশ নিয়ে ক্লাব প্রতিনিধিরা রোটারির ভবিষ্যৎ কাঠামো, ডিস্ট্রিক্ট স্বীকৃতি ফিরে পাওয়ার পরিকল্পনা এবং মানবসেবামূলক প্রকল্প প্রসঙ্গে মতামত দেন। সভা শেষে বিভিন্ন ক্লাব প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, রোটারির কাজকে আরও গতিশীল ও সংগঠিত করতে এই সভা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।