০২ মে ২০২৬

নবযাত্রা

দায়িত্বশীল সাংবাদিকতায় সিলেট ভয়েসের ভূমিকা প্রশংসনীয়: ইকরামুল কবির

প্রকাশঃ ২২ এপ্রিল, ২০২৫ ৫:১৮ অপরাহ্ন

ছবিঃ ক্তব্য রাখছেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির


সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির বলেছেন, “বর্তমানে অনলাইন পোর্টালগুলোর অবস্থা দেখে আমরা অনেক সময় আতঙ্কিত হয়ে যাই। কারণ, এতো বেশি অনলাইন পোর্টাল ও ফেসবুকভিত্তিক মিডিয়ার আবির্ভাব ঘটেছে যে, কোনটা আসল আর কোনটা নকল—তা বোঝা দুষ্কর হয়ে পড়েছে। কেউ কী করতে চায় আর কেউ কী করছে না—এই পরিস্থিতিতে আমরা যারা দীর্ঘদিন ধরে মূলধারার সাংবাদিকতায় যুক্ত, তারা অনেক সময় বিব্রতকর অবস্থায় পড়ি। এই জায়গা থেকে সিলেট ভয়েস তার অবস্থান এবং স্বকীয়তা ধরে রেখেছে, যা প্রশংসনীয়।”

সোমবার (২১ এপ্রিল) সিলেটের হেরিটেজ রেস্টুরেন্ট অ্যান্ড ব্যানকুয়েট হলে দেশের প্রথম হাইপারলোকাল গণমাধ্যম সিলেট ভয়েসের নবযাত্রা অনুষ্ঠানে এ কথা বলেন।

ইকরামুল কবির অনুরোধ করে বলেন, “সিলেট ভয়েসের ফলোয়ার বা ভিউয়ার বাড়ানোর লক্ষ্যে যেন এমন কোনো সংবাদ প্রকাশ না করা হয়, যা মানহানিকর হয় বা পোর্টালের মান নষ্ট করে। দর্শক বাড়ুক বা কমুক, সেটি বড় বিষয় নয়—সিলেট ভয়েস যেন সিলেটের একটি মানসম্মত পোর্টাল হিসেবে টিকে থাকে, আমরা সেইটিই আশা করি।”


শেয়ার করুনঃ

নবযাত্রা থেকে আরো পড়ুন

সিলেট ভয়েস, ইকরামুল কবির বক্তব্য, অনলাইন পোর্টাল সমস্যা, সিলেট প্রেসক্লাব, হাইপারলোকাল গণমাধ্যম, সিলেট সাংবাদিকতা, responsible journalism, সিলেট অনলাইন সংবাদ, নবযাত্রা অনুষ্ঠান, হেরিটেজ রেস্টুরেন্ট সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ