শাবিপ্রবিতে লুঙ্গি-গামছা পরে ভাইভা পরীক্ষায় এক শিক্ষার্থী
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২১ জুন, ২০২৫ ৮:০৪ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তির তৃতীয় ধাপে হঠাৎ সিদ্ধান্ত বদলে বিপাকে পড়েছেন বহু ভর্তিচ্ছু শিক্ষার্থী। যাদের ভর্তির জন্য আহ্বান জানানো হয়েছিল, শেষ মুহূর্তে তাদের পরিবর্তে অন্যদের ডাকা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শাবির ‘বি’ ইউনিট (বিজ্ঞান শাখা) থেকে ৪০১ থেকে ৪৯৫ পর্যন্ত মেধাক্রমধারীদের ভর্তি হতে বলা হয়েছিল। তবে বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও এসএমএসে জানানো হয়, বিজ্ঞান বিভাগের ওই তালিকা বাতিল করে ‘বি’ ইউনিটের মানবিক শাখার ৫৮১ থেকে ৬৫০ পর্যন্ত মেধাক্রমধারীদের ভর্তি হওয়ার জন্য ডাকা হচ্ছে।
হঠাৎ সিদ্ধান্ত বদলের ঘটনায় ভোগান্তিতে পড়েছেন অনেকে। যশোর থেকে আগত ভর্তিচ্ছু সাজিদুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘বাবার সঙ্গে ভর্তির জন্য যশোর থেকে ছয় হাজার টাকার টিকিট কেটে রওনা দিয়েছি। এখন জানানো হচ্ছে, ভর্তি নেওয়া হবে না। আগে বললে অন্য কোথাও ভর্তি বাতিল করতাম না।’
আরেক ভর্তিচ্ছু শিক্ষার্থী বলেন, ‘অনেক আশা নিয়ে রওনা দিয়েছি। এখন বাসায় কী বলব? আমি সেকেন্ড টাইমার, আর কোথাও চান্স পাইনি। এইটুকুই ছিল ভরসা।’
এ বিষয়ে শাবিপ্রবির ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. বদিউজ্জামান ফারুক প্রথম আলোকে বলেন, 'বি ইউনিটে মানবিক বিভাগকে ডাকার পরিবর্তে ভুল করে বিজ্ঞান বিভাগকে ডাকা হয়েছিল। ভর্তি শেষে আমরা বসে বিষয়টি পর্যালোচনা করব এবং শিক্ষার্থীদের বিষয়টি জানানো হবে।'
শাবিপ্রবি ভর্তি ২০২৪, শাবি ভর্তির তালিকা পরিবর্তন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি