জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২১ জুন, ২০২৫ ৭:৪৮ অপরাহ্ন
সিলেটে ‘ডমেস্টিক মেইল মনিটরিং ও মেইলস ব্যবস্থাপনা’ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) বিকেলে বিভাগীয় প্রধান ডাকঘরের সম্মেলনকক্ষে ইউপিএম, এসপিএম ও পোস্টাল অপারেটরদের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়।
নাগিরকদের ডাকসেবা গ্রহণ সহজতর করার লক্ষ্যেই সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এ মতবিনিয়ের আয়োজন করা হয়।
সিলেট বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (ডিপিএমজি) সুজিত চক্রবর্তীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ডাক অধিদপ্তরের পরিচালক (মেইলস) কবির আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৈদেশিক ডাক বিভাগের সহকারী পোস্টমাস্টার জেনারেল (সিলেট) স্বপন কুমার দে, ডাক বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার (মাঠ) পঙ্কজ কান্তি চক্রবর্তী এবং বিভাগীয় পোস্ট অফিস সুপার মলয় কান্তি সরকার।
শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন অপারেটর মো. আব্দুল হাই ও গিতা পাঠ করেন সুপারভাইজার বিপুল চন্দ্র মালাকার।
মতবিনিময়কালে ‘ডমেস্টিক মেইল মনিটরিং ও মেইলস ব্যবস্থাপনা’ বিষয়ে অংশগ্রহণকারী কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে দিকনির্দেশনা, পরামর্শ দেওয়া হয়। একইসঙ্গে অংশগ্রহণকারীদের মতামতও গুরুত্বের সঙ্গে শোনেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে তা বিবেচনায় নেওয়ার আশ্বাস দেন উপস্থিত কর্মকর্তারা।
সিলেট ডাকঘর, মেইল ব্যবস্থাপনা সিলেট, ডমেস্টিক মেইল মনিটরিং, ডাক অধিদপ্তর সভা, পোস্টাল অপারেটর মতবিনিময়