০২ মে ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

সুনামগঞ্জ সদরে সুবিপ্রবির স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবীতে দিরাইয়ে মানববন্ধন

প্রতিনিধি, দিরাই, সুনামগঞ্জ

প্রকাশঃ ২১ জুন, ২০২৫ ২:১৭ অপরাহ্ন

ছবিঃ বক্তব্য রাখছেন সুনামগঞ্জ সদরে বিশ্ববিদ্যালয় স্থাপন বাস্তবায়ন কমিটির সদস্যরা

 সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও প্রচারপত্র বিতরণ করেছে দিরাই উপজেলার স্থানীয়রা। 

 

শনিবার (২১ জুন) সকাল ১১টার দিকে দিরাই পৌরসভাস্থ থানা পয়েন্টে সুনামগঞ্জ সদরে বিশ্ববিদ্যালয় স্থাপন বাস্তবায়ন কমিটি দিরাই উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসুচি পালন করা হয়। 

 

মানববন্ধনে বক্তব্য রাখেন বাস্তবায়ন কমিটির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদার, জেলা তরুণ দলের আহবায়ক ফজলে রাব্বি আকাশ, রিপন চৌধুরী, গৌছ সর্দার,বাবুল হোসেন তালুকদার, তফুর আলম চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। 

 

বক্তারা বিগত সরকারের স্বেচ্ছাচারিতা, সাবেক পরিকল্পনা মন্ত্রীর সমালোচনা করে বলেন, সমগ্র জেলাবাসির সার্বিক সুযোগ সুবিধা চিন্তা না করে ক্ষমতার অপব্যবহার করে নিজ গ্রামে বিশ্ববিদ্যালয়ের বিশ্ব বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত খুবই দুঃখ জনক। আমরা এর তীব্র নিন্দা জানাই। 

 

বক্তারা বলেন, আমরা অনতিবিলম্বে জেলা সদরের সুবিধা জনক স্থানে বিশ্ব বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবি জানাচ্ছি। অন্যথায় সর্বস্তরের জনগণ নিয়ে আমরা কঠোর কর্মসুচি গ্রহন করবো। 

 

মানববন্ধন শেষ জনগণের মাঝে প্রচারপত্র বিতরণ করা হয়।

 


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ জেলা সদর, দিরাই মানববন্ধন, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, সুনামগঞ্জ আন্দোলন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ