কৃষক বাঁচলে বাঁচবে দেশ: তারেক রহমান
রাজনীতি
প্রকাশঃ ২ মে, ২০২৬ ১:১৪ অপরাহ্ন
বিএনপির রাজনীতি করার কারণে মেয়র থাকাকালে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি দাবি করেন, বিরোধীদলীয় মেয়র হওয়ায় তার সময়ের বেশির ভাগ প্রকল্পই অনুমোদন পায়নি।
শনিবার দুপুরে নগর ভবনে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বক্তব্য দিতে গিয়ে সাবেক সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী এসব অভিযোগ করেন।
তিনি বলেন, বর্তমানে নগরের জলাবদ্ধতা নিরসনে যে প্রকল্পের উদ্বোধন করা হয়েছে, তা তিনি মেয়র থাকাকালেই প্রস্তাব আকারে জমা দিয়েছিলেন। কিন্তু তখন তা অনুমোদন পায়নি।
তার ভাষ্য, “আমি আওয়ামী লীগের আমলে ১০ বছর মেয়র ছিলাম, কিন্তু একটি বড় প্রকল্পও বাস্তবায়ন করতে পারিনি।”
আরিফুল হক চৌধুরী আরও বলেন, সিলেটের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্প চূড়ান্ত পর্যায়ে গিয়েও আটকে দেওয়া হয়। একইভাবে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিশ্বব্যাংকের একটি প্রকল্পও বাস্তবায়ন সম্ভব হয়নি।
নগরের জলাবদ্ধতা নিরসনে সম্ভাব্য সমাধানের কথাও তুলে ধরেন তিনি। বলেন, লাক্কাতুরা থেকে খাল খনন করে সুরমা নদীর সঙ্গে সংযোগ স্থাপন করা গেলে অন্তত ৫০টি এলাকা জলাবদ্ধতা থেকে মুক্ত হতে পারে।
তার মতে, বর্তমান সরকারের আমলেই এই উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব।
এদিকে, সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকার একটি মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী।
এ প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশি অর্থায়নের অপেক্ষায় থাকলে প্রকল্প বাস্তবায়নে আরও দীর্ঘ সময় লাগতে পারে। তাই সরকারি অর্থায়নেই দ্রুত কাজ শুরু করার আহ্বান জানান তিনি। এসময় নগরের সামগ্রিক অবকাঠামোগত সমস্যার কথাও উল্লেখ করেন মন্ত্রী।
তিনি বলেন, নগরের পরিধি বাড়লেও সম্প্রসারিত এলাকাগুলোতে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার অবস্থা নাজুক। এসব দ্রুত সংস্কার করা জরুরি।