লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম
ব্যবসা-বাণিজ্য
প্রকাশঃ ১৯ জুন, ২০২৫ ৮:৩২ অপরাহ্ন
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬০ টন পণ্য নিয়ে ইউরোপের স্পেনের জারাগোজা এয়ারপোর্টের উদ্দেশে আরও একটি চার্টার্ড কার্গো ফ্লাইট ছেড়ে গেছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ‘গেলিস্ট এয়ার'র কার্গো উড়োজাহাজটি সিলেট ত্যাগ করে।
বিমানবন্দর পরিচালক মো. হাফিজ আহমদ সিলেট ভয়েসকে ফ্লাইটের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বাংলাদেশের তৈরি রপ্তানিযোগ্য বিভিন্ন গার্মেন্টস পণ্য নিয়ে উড়োজাহাজটি স্পেনের উদ্দেশ্যে যাত্রা করেছে। সিলেট থেকে ছেড়ে যাওয়া এগারোতম কার্গো ফ্লাইট এটি।
তিনি আরও জানান, শুরুর দিকে প্রতিসপ্তাহে একটি করে ফ্লাইট পরিচালনা করা হলেও এখন থেকে প্রতি সপ্তাহে দুটি কার্গো ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে আগামী রোববার আরও একটি ফ্লাইট সিলেট থেকে ছেড়ে যাবে।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল ঢাকার বাইরে প্রথমবারের মতো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালু হয়। স্বাধীনতার পর দেশের ইতিহাসে এটি ছিল একটি মাইলফলক ঘটনা। প্রথম ফ্লাইটে ঢাকার তিনটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের ৬০ টন গার্মেন্টস পণ্য পাঠানো হয় স্পেনের জারাগোজা গন্তব্যে।
সিলেট কার্গো ফ্লাইট, ওসমানী বিমানবন্দর স্পেন ফ্লাইট, সিলেট গার্মেন্টস রপ্তানি, সিলেট থেকে আন্তর্জাতিক কার্গো, গেলিস্ট এয়ার কার্গো