প্রথম ২৮ দিনে ২৬২ কোটি ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা
ব্যবসা-বাণিজ্য
প্রকাশঃ ২৯ জুলাই, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ন
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ২৮ দিনে দেশে ২৬২ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স (প্রবাসী আয়) পাঠিয়েছেন প্রবাসীরা। যা গত বছরে একই সময়ের তুলনায় প্রায় ১৯ দশমিক ৮ শতাংশ বেশি।
২০২৫-২৬ অর্থবছরে সালের ১ থেকে ২৮ জুলাই পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যানুযায়ী, গত ২৮ জুলাই একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৯ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।
রেমিট্যান্স, প্রবাসী আয়, বাংলাদেশ ব্যাংক, বৈদেশিক মুদ্রা, জুলাই ২০২৬, অর্থনীতি