হাউসবোট ও নৌ-শ্রমিকদের হাতাহাতি, নদীতে পড়ে যুবকের মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ১৯ জুন, ২০২৫ ৪:২০ অপরাহ্ন
প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ
শিশুশ্রমে যুক্ত শিশুদের জন্য ‘নৈশ বিদ্যালয়’ চালুর দাবি উঠেছে তাহিরপুরে। বক্তারা বলেছেন, ‘যেসব শিশু বাধ্য হয়ে শ্রমে জড়াচ্ছে, তারা যেন কাজ শেষে পড়ালেখা করতে পারে, এই ভাবনা থেকেই রাতে বিদ্যালয় চালু করা যেতে পারে।’
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ১২টার দিকে তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এই মত দেন। অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের তাহিরপুর এপি। সহযোগিতা করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল, ‘স্বপ্নের ডানায় ভর করি, শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি, এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জ্বালি।’
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত না করে শুধুমাত্র নিষেধাজ্ঞা দিয়ে শিশুশ্রম বন্ধ করা সম্ভব নয়। কেউ যদি শ্রমেই নিযুক্ত হয়, তাকে কম সময় কাজ করে অন্তত আংশিক সময় পড়াশোনায় রাখার ব্যবস্থা করতে হবে।
ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপি’র ম্যানেজার সেবাস্টিন আরেং ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনার দোকানে শিশু থাকলে তাকে বলুন, “তুমি স্কুলে যাও, তারপর ফিরে এসে কাজ করো।” এতে তার জীবন বদলাতে পারে। এটা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম শিকদার, এবং সঞ্চালনায় ছিলেন প্রোগ্রাম অফিসার মানিক লাল সরকার।
বিশেষ অতিথি ছিলেন বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু, বণিক সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ। ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন বিল্লাল হোসেন, আব্দুর রউফ, মুখলেছুর রহমান, গণেশ তালুকদার, সারোয়ার ইবনে গিয়াস, আবুল ফজল ও আবুল কাসেম।
সভায় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের এডভোকেসি কর্মকর্তা ব্রিজিতা রেমিলা, প্রোগ্রাম অফিসার টুকি চাম্বুগং ও স্পন্সরশিপ ফ্যাসিলিটেটর টাইফুন মিয়া।
সভায় জানানো হয়, তাহিরপুর উপজেলায় এক হাজারের বেশি শিশু শ্রমে জড়িত, যার মধ্যে শুধু বাদাঘাট বাজার ও আশপাশের এলাকায় রয়েছে ৪৬০ জন। এদের অনেকেই হোটেল, অটোরিকশা চালানো এবং বালু-পাথর উত্তোলনের মতো ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত।
তাহিরপুর শিশুশ্রম, নৈশ বিদ্যালয় দাবি, ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর, শিশুশ্রম প্রতিরোধ দিবস, বাদাঘাট বাজার শিশু শ্রমিক,