০১ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

মৌলভীবাজারে যারা করবেন এনসিপির সমন্বয়

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশঃ ১৯ জুন, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ন


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৮ জুন) রাতে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে কমিটির তালিকা প্রকাশ করা হয়।


এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।


কমিটি ঘোষণার মাধ্যমে জানানো হয়, ৩১ সদস্যের এই কমিটি আগামী তিন মাস মেয়াদে অথবা আহ্বায়ক কমিটি গঠন হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।


ঘোষিত কমিটিতে খালেদ হাসানকে প্রধান সমন্বয়কারী করা হয়েছে। তার নেতৃত্বে নয়জন যুগ্ম সমন্বয়কারী মনোনীত হয়েছেন। তারা হলেন—ফাহাদ আলম, এহসান জাকারিয়া, মো. ইকবাল হোসেন, রুমন কবির, শামায়েল রহমান, নিলয় রশিদ, সানাউল ইসলাম সুয়েজ, শাহ মিসবাহ ও সৌমিত্র দেব।


কমিটির সদস্য পদে রাখা হয়েছে ২১ জনকে। তারা হলেন—এডভোকেট কৌশিক দে, জাহাঙ্গীর আলম, ভীমপল সিনহা, রাসেল থিংগুজাম, জায়েদ আহমদ, সুমি চৌধুরী জয়া, প্রলয় বিশ্বাস, আব্দুল বারী খোবায়েব, বৈশিষ্ট্য গোয়ালা, তামিম আহমেদ, আবু সুফিয়ান, সৈয়দ মুফলেউস সালেকিন, সাফওয়ান চৌধুরী, আব্দুল্লাহ আল হোসাইন, লিংকন তালুকদার, জুবায়েল আহমদ শুভ, নিজাম উদ্দিন, আশরাফ আহমদ, মোহাম্মদ মেরাজ চৌধুরী, মোহাম্মদ হিরাজ আলী শাহ ও হোসাইন আহমদ।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ