২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দল
রাজনীতি
প্রকাশঃ ১৯ জুন, ২০২৫ ৩:২৮ অপরাহ্ন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা ও মহানগর শাখার সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৮ জুন) রাতে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি কমিটির তালিকা প্রকাশ করা হয়।
দলটির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানিয়েছে, তিন মাস মেয়াদে এই কমিটিগুলো কার্যকর থাকবে অথবা আহ্বায়ক কমিটি গঠিত হলে বর্তমান কমিটির কার্যক্রম শেষ হবে। নতুন এই কমিটিতে শিক্ষার্থী, ব্যবসায়ী, আইনজীবী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা ও সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঠাঁই পেয়েছেন।
সিলেট মহানগর সমন্বয় কমিটিতে ২১ সদস্য রাখা হয়েছে। এতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবসায়ী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী, যিনি আগের নাগরিক কমিটি সিলেট মহানগরের সদস্য ছিলেন।
কমিটিতে সাতজন যুগ্ম সমন্বয়কারী হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ নুরুল হক, আদনান তৈয়ব, মুস্তাক আহমদ, কিবরিয়া সারওয়ার, নাঈম শেহজাদ, তারেক আহমেদ বিলাস ও আফজল হোসেন।
১৩ জন সদস্য হলেন কামরান জায়গীরদার, অনামিকা দেব, মোহাম্মদ নুরুল আবসার (বদরুল), সুলতান হোসেন মিজান, সাদী জামালী, ফুয়াদ হাসান, সজল আহমদ, নওশাদ আহমদ চৌধুরী, নুরুল হুদা, মামুন রশীদ, জাকির হোসেন, সায়মন সাদিক জুনেদ ও নাজিম উদ্দিন।
৩১ সদস্যবিশিষ্ট জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে মনোনীত হয়েছেন ব্যাংক কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য নাজিম উদ্দীন শাহান। তিনি সামাজিক, পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট বিভাগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এই কমিটিতে ছয়জন যুগ্ম সমন্বয়কারী হলেন—মেজর (অব.) মোস্তফা আনওয়ারুল আজিজ, ফয়সল আহমেদ, কামরুল হাসান আরিফ, আবু সাইদ, আহসান জাবুর ও সালমান খুরশেদ।
২৪ জন সদস্য হলেন—গোলাম আকবর, আয়েশা সিদ্দিকা প্রিয়া, আবু ইউসুফ, সালিম খান, শেখ জাবেদ আহমেদ, মনসুর আহমেদ চৌধুরী, আতাউর রহমান আতা, কমল রশিদ, আবদুর রহিম, শামসুল ইসলাম, শরীফ আহমদ, হিফজুর রহমান, ইমাম উদ্দিন, শিপন আহমদ শিপু, সিদ্দিকী আবুল আলা, নুরুল ইসলাম, ইবরাহিম নাহির, শামসুজ্জামান হেলাল, সোহেল আহমদ মুসা, গিয়াস উদ্দিন, কারুল হাসান, সুমেল মিয়া, মনিরুল সাকিব ও মুস্তাফিজুর রহমান।
জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, সিলেট, সিলেট জেলা, সিলেট মহানগর, সমন্বয় কমিটি