০৪ মে ২০২৬

দৈনন্দিন

গোলাপগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৮ জুন, ২০২৫ ১০:৩৫ অপরাহ্ন


সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সাবিনা বেগম (২৮) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে স্বামীকে আটক করেছে গোলাপগঞ্জ থানা পুলিশ। 

বুধবার (১৮ জুন) বিকালে উপজেলার বাদেপাশা ইউনিয়ন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। গৃহবধূ সাবিনা বেগম উপজেলার সুনামপুর গ্রামের আনু মিয়ার (৩৫) স্ত্রী।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা সিলেট ভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওসি বলেন, ' বুধবার সকালে স্ত্রী সাবিনাকে সাথে নিয়ে সিএনজিচালিত অটোরিকশা করে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন স্বামী আনু মিয়া। পথিমধ্যে উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা বাজার এলাকায় এলে হত্যার শিকার হন সাবিনা। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করে পুলিশ।'  

ওসি আরও বলেন, 'সন্দেহভাজন হিসেবে স্বামী আনু মিয়াকে আটক করা হয়েছে। তবে এখনও স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।'   


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

পুলিশ, আটক, স্বামী-স্ত্রী, হত্যা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ